২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৪
শিরোনাম:

স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ আমরা বিজয় দিবস উপলক্ষে আলোচনা করছি। কোন বিজয়? যে বিজয়ের ৫০ বছর পরে পরাজয়ের গ্লানি নিয়ে করতে হচ্ছে। সেই পরাজয়টা কীসের?

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপি মহাসচিব বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আশা-আকাক্সক্ষা সামনে রেখে ৭১ সালে যুদ্ধ করেছিলাম। আমাদের স্বপ্ন ছিল মুক্ত সমাজ প্রতিষ্ঠার, সমান অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার। দুর্ভাগ্যক্রমে ৫০ বছর পরে সেই পরাজয়ের গ্লানি বহন করতে হচ্ছে। মুক্ত সমাজ, গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারিনি।

সোমবার সন্ধ্যায় মহানগর নাট্যমঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা করেন।

খালেদা জিয়া আমাদের মাঝে উপস্থিত নেই। আমরা আগেও বলেছি, খালেদা জিয়াকে অন্যায়- বেআইনিভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। এর অর্থই হচ্ছে আওয়ামী লীগ আজ স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে।

 

Loading