ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ করেছেন, যারা এ দেশের স্বাধীনতা রচনা করেছেন, ৭৫’ পরবর্তীতে তাদের কোনও মূল্যায়নও ছিল না।
Thank you for reading this post, don't forget to subscribe!শেখ তাপস বলেন, যে কোন কিছু শুরু হয় একটি স্বপ্ন দিয়ে। জাতির পিতার কারাগারে নিষ্পেষিত অবস্থায় স্বপ্ন দেখেছিলেন, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ২৪ বছরের পাকিস্তানি শাসন আমলে তিনি প্রায় ১৪ বছর কারা নিষ্পেষিত ছিলেন, কারাবরণ করেছেন। এমনও হয়েছে যে. একটি নির্জন সেলে তাকে রেখে দেওয়া হয়েছে। সেখান থেকে আলো-অন্ধাকার কোনও কিছুই দেখতে পাওয়া যেতো না।
তিনি বলেন, সবসময়ই অন্ধকারাচ্ছন্ন থাকত। কখন দিন হলো আর কখন রাত হলো তা বুঝার সুযোগ ছিলনা। সুতরাং কত দিন পার হলো কত বছর পার হলো সেটাও অনুধাবন করার সুযোগ ছিল না। সেই পরিস্থিতিতে চরম অত্যাচার নিপীড়ন সহ্য করে তিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের।
সোমবার ৩৫ নম্বর ওয়ার্ডের ডিএসসিসি পরিচালিত ‘পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়’ এ বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ তাপস বলেন, ২০০৮ সালে আমরা আবার নুতন করে স্বপ্ন দেখলাম। তিনি সে সময় ১১ মাস কারাগারে নিষ্পেষিত ছিলেন। সেই কারাগারে বসেই তিনি রচনা করলেন ‘দিনবদলের সনদ’ রূপকল্প ২০২১। সেই রূপকল্পে লক্ষ্য ছিল ২০২১ সালে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হবে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে। তিনি তা করেছেন।
শেখ তাপস বলেন, শেখ হাসিনা দিনবদলের সনদে ঘোষণা করেছিলেন ২০২১ সালে বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। আজকে হিসেব করে দেখুন, আমরা কত উৎপাদন করতে পেরেছি। বর্তমানে বাংলাদেশের ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। তিনি রূপকল্পে যা বলেছিলেন, তা শব্দ, অক্ষর, অঙ্ক ও পরিসংখ্যানে তা পুঙ্খানুপুঙ্খভাবে, সম্পূর্ণরূপে বাস্তবায়ন করেছেন।
মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী আবু সাঈদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।।
![]()