২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২২
শিরোনাম:

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা

শনিবার দুপুরে টঙ্গী হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা এম এম জালাল মাহমুদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রতিষ্ঠানের শিফট ইনচার্জ এসকেএম নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল বারী, নাসির উদ্দিন, নাজমুল আলম, আব্দুস সাত্তার, মাসুদুর রহমান, মো. জাকির হোসেন, সিদ্দিকুর রহমান, আসাদুর রহমান, শাহাদৎ হোসেন, মেহেদুল হক, নূর মোহাম্মদ চঞ্চল, সোহেল রানা, রাজিয়া পারভীন, শারমিন সুলতানা সোনিয়া, জিন্নাতারা নিপা, নাসির তাহসিন, পারভেজ হোসেন প্রমুখ।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া হেলাল নোহা বলেন, নতুন বই পেয়ে আমি খুবই খুশি। বছরের প্রথম দিন আমাদের হাতে নতুন বই তুলে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির ছাত্র টুটুল আলমের অভিভাবিকা মনিরা বেগম বলেন, বছরের পহেলা দিন নতুন বই পেয়ে ছেলে মেয়েরা খুবই খুশি হয়েছে। আমরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

Loading