টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে শান্ত সিকদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের সবুর খান টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!আহত শান্ত সিকদার জানান, সকালে শহীদ মিনারে ছাত্রলীগের অনুষ্ঠানে যান। সেখান থেকে তুর্য্য নামের এক ছেলে তাকে ডেকে শহরের সবুর খান টাওয়ারের সামনে নিয়ে যায়। সেখানে প্রান্তরের নেতৃত্বে কয়েকজন মিলে তার ওপর হামলা করে।এ সময় হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন শান্ত। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল করতে গিয়ে ধাক্কা ধাক্কি হয়েছে।
![]()