২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৫
শিরোনাম:

বেগম জিয়ার অঘটন ঘটলে ক্ষমতাসীনদের প্রত্যেককে হত্যার আসামি করা হবে : মির্জা ফখরুল

প্রেসক্লাবের সামনে বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে মানববন্ধনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একদিন সাবেক বিচারপতি এ. বি. এম. খায়রুল হকের বিচার হবে। খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। এ কারণেই তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না।

তিনি আরও বলেন, কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী না হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা দরকার। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন। কিন্তু যে কোনো সময় তার জীবন নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। দেশনেত্রীর অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হলে সরকারের প্রত্যেকেকে হত্যার আসামি করা হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধনের করেছে বিএনপি।

Loading