৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৩
শিরোনাম:

গজারিয়ায় নির্বাচনের পরবর্তী সহিংসতায় বিজয়ী প্রার্থীর সমর্থককে মারধর ও কুপিয়ে জখম —

মুন্সিগঞ্জ বিশেষ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেনের সমর্থক আমানউল্লাহ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। আহত আমানউল্লাহ গোয়ালগাও গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে। সে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে হোসেন্দী ইউনিয়নে গোয়ালগাঁও গ্রামে প্রধান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত ইউনিয়নে বিজয়ী মোটরসাইকেল প্রতীকের হাজী মোহাম্মদ আক্তার হোসেনের সমর্থক আমানউল্লাহ গোয়ালগাও বাজার হতে বাজার করে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পরাজিত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মনিরুল হক মিঠুর সমর্থক একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হারুন মিয়ার নেতৃত্বে আবুল হোসেন, ইব্রাহিম, সাকিব, জামানসহ ১৫ থেকে ২০ জন তার ওপর হামলা চালায়। এসময় আমানউল্লাহ রাস্তা পাশে এনামুল রহমানের প্রধানের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা এনামুল রহমানের বাড়ির ভিতর ঢুকে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় ওই বাড়ির রিয়া ও মিতু নামে দুই নারীকেও মারধর করে হামলাকারীরা।

এ পর্যন্ত উক্ত মারধরের সহিংসতার ঘটনায় থানায় অভিযোগ এর খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত (৫ জানুয়ারি) অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়নের পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাজী মো: আক্তার হোসেন জয়লাভ করে নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠু পরাজিত হয়।

এদিকে গজারিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পরাজিত প্রার্থী টিউবল প্রতীক দানেশ বেপারী সমর্থকরা বিজয়ী প্রার্থী ফুটবল প্রতীক ওমর ফারুক এর সমর্থক নজরুল, সেলিম, রাকিবুল ,আমিরুল ইসলাম সহ ৬ জনকে লোহার পাইপ, হকিস্টিক ও রড দিয়ে দানের বেপারীর উপস্থিতিতে তার বাড়ির সামনে দুপুর ১২ ঘটিকার সময় এ হামলা চালায়।

এ সময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দানের বেপারীর নেতৃত্বে তারা চলে যায়।

আহতদেরকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসালয় থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ ঘটনা এলাকার ব্যক্তিরা নৌকা সমর্থিত বিজয়ী চেয়ারম্যান সফি উল্লাহ সফিকে ফোনে অবগত করলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করে।

চেয়ারম্যান এর উপস্থিতিতে আবারও বিজয়ী প্রার্থীর সমর্থকদের উপরে হামলা চালাতে চেষ্টা চালালে, তৎক্ষণাৎ চেয়ারম্যান আইন শৃঙ্খলা বাহিনীদের কে অবগত করলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিবেশ শান্ত রাখে।
এই ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে বিজয়ী চেয়ারম্যান সফি উল্লাহ সফি ঘটনাস্থল ত্যাগ করে। তবে এলাকায় এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য গত ৫ ই জানুয়ারি ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের ফুটবল প্রতীকে বিজয়ী ওমর ফারুক, টিউবল প্রতীক দানেশ বেপারী কে পরাজিত করে।

Loading