৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৩
শিরোনাম:

বিজয়ী চেয়ারম্যান-মেম্বারদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান।

নেয়ামূল হক গজারিয়া প্রতিনিধি:

Thank you for reading this post, don't forget to subscribe!

পাঁচই জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চম ধাপে সাতটি ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান , সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যদের শুভেচ্ছা জানালেন বাউশিয়া ইউনিয়নের মাটি ও মানুষের নেতা, সুযোগ্য সফল চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান।

একান্ত সাক্ষাৎকারে মহান রাব্বুল আলামীনের নিকট কৃতজ্ঞতা যাপন করে জানান ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ায় ও দায়িত্বরত কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীদের কে আবারো ধন্যবাদ জানান।

তার পাশাপাশি নবনির্বাচিত বিজয়ী জনপ্রতিনিধিদের প্রতি আকুল আবেদন জানান জনগণের কাঙ্খিত ভালোবাসায় নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে নিজেকে সঁপে দিতে প্রস্তুত হতে আহ্বান জানান।

তিনি আরো জানান সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ, জনগণের আস্থা বিশ্বাস ধরে রাখাই একজন জনপ্রতিনিধির আমানত, কোনভাবেই জনগণের আমানত কে অমর্যাদা করা যাবে না।

নির্বাচিত বিজয়ীরা আগামী দিনগুলি জনগণের সেবার ব্রত নিয়ে পথ চলবে বলে আমার বিশ্বাস।

Loading