২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০২
শিরোনাম:

জাতীয় সরকারের কোনো বিকল্প নেই : ডা. জাফরুল্লাহ

জাতীয় সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘শেখ রেহানাকে ন্যায়পাল নিয়োগ করে তিনি সাধারণ মানুষের জন্য কি করতে পারে আমরা তা দেখতে চাই।’

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘রাষ্ট্রপতি সংলাপের মাধ্যমে সময় ক্ষেপন ছাড়া আর কিছুই করতে পারবে না। এতে করে একদিকে অর্থ ব্যায় অন্যদিকে সময় ব্যায়। জাতির কোনো কল্যাণ বয়ে আসবে না।’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় শীর্ষ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করার জোর দাবি জানিয়ে বলেন, ‘আমার চারপাশে যারা রয়েছে প্রত্যেকেই কোনো না কোনোভাবে সন্ত্রাসীদের আঘাতে রক্তাক্ত হয়েছে। অথচ থানায় মামলা হলেও এখনো আসামিরা কেন গ্রেপ্তার হচ্ছে না। কারা তাদেরকে পৃষ্টপোষকতা করছে?’

এ সময় ক্ষতিগ্রস্থদের পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোর্শেদা বেগম, আনোয়ার হোসেন অনু, আব্দুল্লাহ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলার জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম কাজলসহ প্রমুখ।

Loading