২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৫
শিরোনাম:

‘শামীম ওসমানের বলা কথা তোতা পাখির মতো বলছেন তৈমূর’

বিগত দুই বছর যাবত শামীম ওসমান আমার বিরুদ্ধে যে গ্রাউন্ড তৈরি করে যেসব বিষয় বলেছে সে বিষয়গুলোই তৈমূর আলম খন্দকার সংবাদ সম্মেলনে তোতা পাখির মতো বলছেন। এসব অভিযোগ সঠিক না।

Thank you for reading this post, don't forget to subscribe!

বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি সোমবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর গণসংযোগের আগে সাংবাদিকদের তৈমূর আলমের অভিযোগের বিষয়ে বলতে গিয়ে এ কথা বলেন।

আইভী বলেন, শামীম ওসমান সমর্থন দিল কি দিল না তাতে কি খুব বেশি পার্থক্য হয়ে যাচ্ছে। শামীম ওসমান দলের সিদ্ধান্তর বাইরে কেন গিয়েছে তা আমি জানি না। উনি কি করবেন তাও আমি জানি না। আমি আমার জনগণকে নিয়ে আছি। আমার জয় বড় ব্যবধানে হবে। নারায়ণগঞ্জের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাকে ভোট দিবে।

ডা. সেলিনা হায়াৎ আইভী সকাল ১১ টায় বন্দরের ২১ নং ওয়ার্ডের সালেহ নগর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।

অপরদিকে সকাল ১০টা থেকে বন্দরের ২৭নং ওয়ার্ডের মদনপুর এলাকা থেকে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীক নিয়ে অ্যাডভোকেট তৈমূল আলম খন্দকার গণসংযোগ শুরু করেন।

এছাড়া ২৭ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা নিজ নিজ এলাকায় প্রচার প্রচারনা গণসংযোগ শুরু করেন।

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ৭ জন মেয়র প্রার্থী ১৪৮ জন সাধারণ কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনে অংশ নিচ্ছে। মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৪৫১ জন।

Loading