৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৯
শিরোনাম:

নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে ভেঙে পড়লো বিএনপির সমাবেশ মঞ্চ

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ চলছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে অনুষ্ঠানে ভেঙে পড়ে সভা মঞ্চ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১২ জানুযারি) বেলা ১১টার পর চট্টগ্রামের কর্ণফুলী সিডিএ আবাসিক মাঠে মিছিল নিয়ে সমবেত হতে শুরু করেন নেতাকর্মীরা। এর পরই এ ঘটনা ঘটে। এতে আহত নেতকর্মীদের উদ্ধার করা হয়।

আমীর খসরু বলেন, ‘দক্ষিণ জেলার আজকের সমাবেশ বাঁধ ভেঙেছে সরকার পতন আন্দোলনের। কিছুতেই জনগণকে আটকে রাখা যাবে না। এত লোকের সমাবেশ মঞ্চ তো ভাঙবেই। আন্দোলন বন্ধ হবে না, চলতে থাকবে।
খসরু বলেন, ১৪৪ ধারার দিন শেষ হয়ে গেছে‌‌। দফায় দফায় অনুমতি নিয়ে জনসভার দিন শেষ হয়ে গেছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।

 

Loading