৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৫
শিরোনাম:

৩০ ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে বিএনপি

এদিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি। দেশের মানুষের ভোটাধিকার লুট করা হয়েছে দাবি জানিয়ে দিবসটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

এছাড়া, কেন্দ্রীয় কার্যলয়সহ সারা দেশের দলীয় কার্যলয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে।

Loading