৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৫
শিরোনাম:

ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৈমুরের ভাইয়ের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।আদর্শ স্কুল কেন্দ্রে যেতে মোড় থেকে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি ১৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করছেন। স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকারের ভাই তিনি। আগেও তিনি এই ওয়ার্ড থেকে নির্বাচন করে জয়ী হন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মাকসুদুল আলমের অভিযোগ, জাতীয় পরিচয়পত্র (মূলকপি) না নিয়ে আসার অভিযোগে অনেককে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। আইডির ফটোকপি থাকা সত্ত্বেও তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

মাকসুদুল আলম খন্দকারের স্ত্রী আফরোজা খন্দকার লুনাও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ করেন। রোববার সকালে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে ভোটার আইডির ফটোকপি নিয়ে এক ভোটার প্রবেশ করাতে চাইলে তাকে আটকে দেওয়া হয় ।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা জানান, ওপরের নির্দেশনা রয়েছে এনআইডি ছাড়া প্রবেশ করতে না দিতে।

লুনা বলেন, আমরা বারবার বলছি যে ইসির নির্দেশনা রয়েছে— এনআইডির ফটোকপি নিয়ে যে কেউ ভোট দিতে পারবেন। তবে এখানে তা দিতে দেওয়া হচ্ছে না। আমাদের ভোটাররা বাধাগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, অবশ্যই ভোটারদের ভোট দিতে যেতে দিতে হবে। ফটোকপি থাকলেও তারা ভোট দিতে পারবেন। পুলিশ এতে কোনোভাবেই বাধা দিতে পারে না। বিষয়টি দেখছি।

Loading