২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২২
শিরোনাম:

দেশে আরও ২২ জনের দেহে ওমিক্রন শনাক্ত

দেশে আরও ২২ জনের দেহে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫৫ জন ওমিক্রনে আক্রাক্ত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৭ জানুয়ারি) নতুন এই ২২ রোগীর ওমিক্রনে আক্রান্তের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)।

নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে ১২ জনই রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুই জন এবং চাঁনখারপুল এলাকার বাসিন্দা চার জন।

জানা গেছে, নতুন করে ওমিক্রন শনাক্তদের ১২ জন পুরুষ ও ১০ জন নারী। এদের মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীও রয়েছেন। এর আগে ১০ জানুয়ারি দেশে তিনজন নতুন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছিল।

 

Loading