৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারি ৭ জন গ্রেপ্তার

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছীতে পর্ণোগ্রাফি রাখা ও সরবরাহ করার দায়ে জয়পুরহাট র‌্যাব-৫ কর্তৃক ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা উপজেলার ১। জগন্নাথপুর গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ আনিছুর রহমান (২৮), ২। ফয়জাবাদ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ রনি আহম্মেদ (২৮), ৩। কামারবাড়ী গ্রামের শ্রী নারায়ন পাহানের ছেলে শ্রী উপেন পাহান (২৬), ৪। শ্রী রামদাস পাহানের ছেলে শ্রী পবিত্র পাহান (২৪), ৫। দেউলিয়া গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ রনি হোসেন (২৩), ৬। হাপানিয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৫) এবং ৭। শেনপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ প্রামানিকের ছেলে শ্রী শ্যামল চন্দ্র প্রামানিক (৩০)।

জয়পুরহাট র‌্যাব-৫ জানান, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ১৯ জানুয়ারি রাত ৮:১৫ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে বদলগাছী হাটখোলা বাজারের পুরাতন ব্রীজ রোডস্থ কথিত জজ মার্কেট এর দোতলা হতে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় সিপিইউ-০৭ টি, হার্ড ডিস্ক-০৮টি, মনিটর-০৭টি, মাউস-০৭টি, বিভিন্ন ক্যাবল-২১টি, কী-বোর্ড-০৭টি সহ পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারি আসামীদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনে (২০১২) একটি মামলা দায়ের করে আসামীদেরকে হাজতে প্রেরণ করা হয়েছে।

Loading