৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫০
শিরোনাম:

কুয়াকাটার মহিপুরে ১৪ মন জাটকা ইলিশ জব্দ।।

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটার মহিপুরে ঢাকাগামী আনান ও চাকলাদার নামের দুটি গন পরিবহন থেকে ১৪ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোষ্টগার্ড। শনিবার (২২ জানুয়ারি ) রাত সারে আট্টার দিকে মহিপুরে শেখ জামাল সেতুর টোল পয়েন্ট থেকে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কোন অসাধু ব্যবসায়ীকে আটক করতে পারেনি কোষ্টগার্ড সদস্যরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

পরে রাতেই কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে এসব জাটকা গরীব অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়। নিজামুর কোষ্টগার্ডের কন্টিজেন্টাল কমান্ডার হুমায়ুন কাজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়েছে। জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Loading