৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪১
শিরোনাম:

কলাপাড়ায় হিজড়াদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় হিজড়াদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বে-সরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে। রবিবার দুপুরে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো.আবুল খায়ের ওইসব হিজড়াদের হাতে শীতবস্ত্র তুলে দেয়। হাতে কম্বল পেয়ে তারাও খুশি। এসময় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার,
দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক মনির হাওলাদার, পাথওয়ের মহিপুর থানা শাখার সভাপতি মহিবুল্লাহ পাটোয়ারীসহ
পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তৃতীয় লীঙ্গের সদস্যদের প্রধান লতা বলেন,পাথওয়ে দীর্ঘদিন ধরে আমাদের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে আসছে। আমরা পাথওয়ে সংস্থার কাছে কৃতজ্ঞ। পাথওয়ের নির্বাহী পরিচালক মো.শাহিন জানান,সমাজের অবহেলিত এবং
নিপিড়িত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। এ ধারা অব্যাহত থাকবে।

Loading