৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৮
শিরোনাম:

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেল মুরগির খামার —

নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মাথাভাঙ্গা মিয়াজী কান্দি গ্রামে মুরগির খামার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

খামারের মালিক নাঈম জানান আনুমানিক রাত ১,৩০ ঘটিকায় পার্শ্ববর্তী লোকের মোবাইল ফোনে জানতে পারি খামারে আগুন লেগেছে। ৯৯৯ লাইনে ফোন দিলে গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কয়েকদিন আগে ষোলশত মুরগি বিক্রি করে দেই। পুনরায় মুরগির বাচ্চা উঠানোর জন্য ধুয়ে মুছে প্রস্তুতি নিচ্ছিলাম।

ব্যাংক থেকে প্রায় ৫ লক্ষ টাকা লোন নিয়ে এই মুরগির ফার্ম টি স্থাপন করেছি। দুর্বত্তদের আগুনে নিঃস্ব হয়ে গেলাম ।এ ঋণ কিভাবে পরিশোধ করব, এভাবেই আবেগ তাড়িত হয়ে যায়।

তিনি আরো জানান ইমামপুর ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে আমি নৌকা প্রার্থীর পক্ষে নির্বাচন করায় প্রতিপক্ষের সর্মথকরা আমাকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও আমার ফার্মটি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।

ইমামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুজ্জামান খাঁন জিতু জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনাটি অত্যন্ত জঘন্য ,তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, দুষ্কৃতিকারী যারাই হোক না কেন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে বলে আইন প্রয়োগকারী সংস্থার নিকট দাবি জানাই।

Loading