৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৯
শিরোনাম:

৫ বছরের শিশুকে বলাৎকার, ৬০বছর বয়সী বৃদ্ধ গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় পাঁচ বছরের এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

গ্রেপ্তারকৃত মজির উদ্দিন মৃধা (৬০) নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের কুঠি বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা।জানা গেছে, শিশুটি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে বুধবার দুপুরে অভিযুক্ত মজির তাকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর বাড়ির একটি ফাঁকা ঘরে নিয়ে ভুক্তভোগীকে বলাৎকার করে। পরে বাড়ি ফিরে শিশুটি ঘটনাটি সবাইকে জানায়। পরে স্থানীয় ইউপি সদস্য সুজন আলীকে বিষয়টি জানানো হয়।

ইউপি সদস্য সুজন আলী জানান, অভিযুক্তের কাছ বিষয়টি জানতে চাইলে প্রথমে সে অস্বীকার করলেও পরে স্বীকার করে। তার বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার (ওসি) সিরাজুল ইসলাম জানান, মজির মৃধা নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

Loading