২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৭
শিরোনাম:

সিনহা হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতের মুুত্যুদণ্ড, এপিবিএনের তিন সদস্য বেকসুর খালাস

পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার বাকি ১৩ আসামির মধ্যে ৬ জনকে যাবজ্জীবন এবং ৭ জনকে খালাস দেওয়া হয়েছে। নন্দদুল্লাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব, সাক্ষী-নূরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও নিজাম উদ্দিনের যাবজ্জীবন দেওয়া হয়েছে । ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। এ সময় এজলাসে ওসি প্রদীপসহ ১৫ আসামি উপস্থিত ছিলেন।

রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, মেজর সিনহা হত্যাকাণ্ড ছিলো পূর্বপরিকল্পিত। রায়ে এপিবিএন-এর তিন সদস্য এসআই মোহাম্মদ শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আব্দুল্লাহকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার জন্য ওসি প্রদীপ ও লিয়াকতসহ ১৫ আসামির সকাই আদালতে হাজির ছিলেন। কঠোর নিরাপত্তার মাধ্যমে সোমবার দুপুর ২টার দিকে তাদের আদালতে আনা হয়। ঢাকা পোস্ট

গত ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে।

পরে ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র‍্যাব।

Loading