৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৮
শিরোনাম:

কুয়াকাটায় শীতার্তদের মাঝে মেয়র আনোয়ারের কম্বল বিতরণ।

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধি ঃ কুয়াকাটায় অসহায়-দু:স্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কুয়াকাটা পৌরসভার মেয়র মো: আনোয়ার হাওলাদার। সোমবার (৩১ জানুয়ারি ) বেলা ১১ টায় কুয়াকাটা পৌরসভা কার্যালয় সামনে থেকে দিনভর এ কম্বল বিতরণ করেন। কুয়াকাটার নয়টি ওয়ার্ড ও তার পার্শ্ববতী এলাকার বিভিন্ন স্থানের শীতার্ত মানুষের মাঝে মোট তিন হাজার কম্বল কম্বল বিতরণ করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর কাউন্সিলর মনির শরীফ, শহীদ দেওয়ান, আলহাজ্ব ফজলুল হক খান, আবুল ফরাজী, মুজিবুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রেহেনা বেগম প্রমুখ।

বিতরন অনুষ্ঠানে মেয়র আনোয়ার হাওলাদার সাংবাদিকদের বলেন, আমার নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।

Loading