৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৯
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে র‍্যাব এর অভিযানে ০৭ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁ জেলার বদলগাছী থানাধীন জাবারিপুর  এলাকায় র‍্যাব-৫ এর অভিযান পরিচালনায় ০২ জন মাদক ব্যবসায়ী সহ মাদকদ্রব্য উদ্ধার।

বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র‍্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র‍্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র‍্যাব মাদকের বিরুদ্ধে গত ০৪ মে ২০১৮ইং তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে গত ৩১ জানুয়ারি ২০২২ইং তারিখ রাত আনুমানিক ২০:০৫ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন জাবারিপুর এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা-০৭ কেজি ৮০০ গ্রাম, মোটরসাইকেল -০১ (এক)টি, মোবাইল-০৪ (চার)টি, ব্যাগ- ০১ (এক)টি, নগদ- ৪,৮০০/- (চার হাজার আটশত) টাকাসহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ ওবাইদুশ রহমান (৪৫), পিতা-মৃত ওয়ারেশ আলী শেখ, সাং-বড় ডাঙ্গাপাড়া, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর, এবং মোঃ আব্দুল খালেক রতন (৩৫), পিতা- মৃত বজলুল হক, সাং-আরমহাটি, থানা ও জেলা- জামালপুরদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে এবং নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

Loading