২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০১
শিরোনাম:

সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই

সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই। শনিবার বিকেল ৪টা ৮ মিনিটে হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। দায়িত্বে থাকা চিকিৎসকরা এ খবর নিশ্চিত করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

গেল বছর তিনি ভারতের জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করে ক্যানসারমুক্ত হন। এ বছর ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এরপরই কিডনি জটিলতায় পড়েন। এতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালে শুক্রবার স্ট্রোক করেন। পরে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান সুনামগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি।

Loading