৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪০
শিরোনাম:

সিটি নির্বাচনে কোনো হস্তক্ষেপ হবে না, জনগণ ভোট দিবে স্বাধীনভাবে : ওবায়দুল কাদের

ঢাকার দুই সিটি নির্বাচনে মনোনয়ন বোর্ড আগামীকাল ১৭২টি পদে প্রার্থী চূড়ান্ত করবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়ক ৪ লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর করতে নির্বাচন কমিশনকে সব ধরণের সহযোগিতা করবে সরকার। জনগণ স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবে,  কোনো হস্তক্ষেপ হবে না।

এদিকে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে ঢাকার দুই সিটি করপোরেশনের মনোনয়ন বিতরণ কার্যক্রম। তৃতীয় দিনে উত্তর ও দক্ষিণের মেয়র পদে পৃথকভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮জন। এছাড়া, দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র তুলেছেন ৮৫ জন। আগামী শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত চলবে আওয়ামী লীগের সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন বিতরণ কার্যক্রম।

Loading