৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৪
শিরোনাম:

জামালপুরে সাংবাদিক দুলাল হোসাইনের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি: জামালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক দুলাল হোসাইনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ উপলক্ষে শুক্রবার বাদ আছর এক নাতিদীর্ঘ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজ রায়হান সাদা, সঞ্চালনা করেন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান।

এ সময় বক্তব্য রাখেন, কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, আলোচিত জামালপুর পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ সাজ্জাদ আনসারী, ক্যামেরা এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল আলম সিদ্দিক, সুশান্ত কানু, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হক আকন্দ, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মুনিরুল হক নোবেল প্রমুখ। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে উপস্থিতির মাঝে তবারক বিতরণ করা হয়।

Loading