৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৩
শিরোনাম:

অপহরণের ৮ মাস পর চার বছরের শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে অপহৃত চার বছরের শিশুকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাইল হোসেন জীবন ওরফে আকাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার দুপুরে ডিবির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, জনৈক হামিদা খাতুন তার মেয়ে রাশিদা খানকে নিয়ে দক্ষিণখানে থাকতেন। রাশিদা উত্তরায় বিভিন্ন বাসা বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতেন। ৬ বছর আগে রাশিদার সঙ্গে মো. মাজহারুল ইসলাম নামের একজনের পারিবারিকভাবে বিয়ে হয়। দুই বছর পর রাশিদার এক পুত্র সন্তান জন্মলাভ করে।

তার ছেলের নাম ইমরান। বর্তমানে তার বয়স ৪বছর। সন্তান জন্মের ৩মাস পর তার স্বামী যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে বেঁচে থাকার তাগিদে হামিদা, তার মেয়ে ও নাতীসহ ঢাকায় দক্ষিণখান থানা এলাকায় থাকতেন। এ সময় পাশ্ববর্তী বাসার ভাড়াটিয়া ইসমাইল রাশিদাকে বিভিন্ন সময় উত্যক্ত করতেন।

এক পর্যায়ে ইসমাইল রাশিদাকে অনৈতিক প্রস্তাব দেন। ছেলে ইমরানকে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সময় চকলেট ও চিপস কিনে দিয়ে ঘনিষ্ঠ হতে চান। ২০২১ সালের ১৫ জুন ইমরান অপহরণের শিকার হয়।

অনেক খোঁজাখুজির পর ভিকটিম ইমরানের কোনো সন্ধান না পেয়ে শিশুর মা রাশিদা পাগলপ্রায় হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ইসমাইলের মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে যোগাযোগ করলে ইসমাইল রাশিদাকে জানান, ছেলেকে কাগজপত্র করে বিক্রি করে দিয়েছেন। ছেলেকে পেতে বিভিন্ন সময় ইসমাইলের সাথে যোগাযোগ করলে তিনি অনৈতিক প্রস্তাব দিতেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।

রাশিদা খাতুনের লেখাপড়া না থাকায় এবং কারো কাছ থেকে সঠিক পরামর্শ না পাওয়ায় দীর্ঘদিন ধরে ছেলেকে উদ্ধারের বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিতে পারেননি। এরপর বিষয়টি ডিএমপি’র গোয়েন্দা ওয়ারী বিভাগ দৃষ্টিগোচরে আসলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি আরো বলেন. তথ্য প্রযুক্তির সহায়তায় ইসমাইলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর শুক্রবার কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার পুর্বধলার যাত্রাবাড়ী গ্রাম থেকে দীর্ঘ ৮ মাস পর অপহৃত শিশু ইমরানকে উদ্ধার করা হয়।

 

Loading