২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৪
শিরোনাম:

প্রস্তাবিত সব নামই ওয়েবসাইটে প্রকাশ করবে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে যাদের নামের প্রস্তাব আসবে, সবার তালিকা প্রকাশ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতেই একথা জানান সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, যেসব দল আমাদের কাছে নাম প্রস্তাব করেনি, সোমবার ৫টা পর্যন্ত নাম জমা দিতে পারবে।

তিনি বলেন, যেসব নাম আসবে, চারশ হোক, পাঁচশ হোক, ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর নামের প্রস্তাব পেতে সময় বাড়িয়ে দেওয়ার কথাও জানান সার্চ কমিটির প্রধান বিচারপতি হাসান।

এবার সার্চ কমিটিতে নিবন্ধিত ২৪টি দল নাম সুপারিশ করেছে। সময় স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে না পারার কথা বলেছে অনেক দল।

Loading