৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২২
শিরোনাম:

ডাকসুর ভিপির উপর আক্রমণ মানেই গণতন্ত্রের উপর আক্রমণ: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেনছেন, দেশের গণতন্ত্র যখন হুমকির মুখে, তখন নুরুরা আন্দোলন করছে গণতন্ত্র রক্ষার জন্য। ডাকসুর ভিপি নুরের ওপর আক্রমণ করা মানে, দেশের গণতন্ত্রের ওপর আক্রমণ করা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সাজা বাতিল এবং ডাকসুর ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, নুররা বেঁচে আছে বলেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব। এই ছাত্র সমাজের আন্দোলনের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র মুক্তি পাবে।

তিনি বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র নেই, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে এই ভোটবিহীন সরকার। এই সরকার গণতন্ত্রকে হত্যা করে স্বৈরাচারী আচরণ শুরু করেছে। দেশে কারও স্বাধীনভাবে কথা বলা, চলাফেরার অধিকার নেই। স্বাধীনভাবে কিছু বললেই গ্রেফতার, নির্যাতন, হত্যা করা হয়। এই ফ্যাসিবাদী সরকারের স্বৈরাচারী আচরণ এখন সারাদেশসহ শিক্ষাঙ্গনেও ছড়িয়ে পড়েছে। সারাদেশের বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ দিয়ে হামলা-নির্যাতন হত্যাকাণ্ড চালাচ্ছে।

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চেয়ে কোনো লাভ নেই। ছাত্র আন্দোলনের মাধ্যমেই দেশ স্বাধীন করা হয়েছিল। এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা, খালেদা জিয়ার মুক্তি এবং এই স্বৈরাচার সরকারের পতন হবে।’

প্রতিবাদ সমাবেশে ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading