৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩০
শিরোনাম:

সারা দিনেও এলেন না বর, বিয়ে করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

সারা দিনেও বর না আসায় হাতাশায় পড়েন কনের পরিবার। একপর্যায়ে অজ্ঞান হয়ে যান কনে। এমন পরিস্থিতিতে রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে তাৎক্ষণিক বিয়ের ব্যবস্থা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। গতকাল সোমবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘটেছে এমন ঘটনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

খবর নিয়ে জানা গেছে, ওই এলাকার আহম্মদ আলী মাঝি বাড়ির মো. হেলালের মেয়ে সানজিদা ইয়াছমিনের সঙ্গে পার্শ্ববর্তী চরপার্বতী ইউনিয়নের বাসিন্দা মো. শাকিলের বিয়ের দিন ছিল সোমবার। বিয়ে উপলক্ষে এদিন অতিথিদের সব আয়োজন করে কনের পরিবার। খাওয়া-দাওয়া শেষে বরযাত্রীর জন্য অপেক্ষা করছেন দাওয়াতি মেহমানসহ সবাই। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও তারা আর আসেননি। পরে মেয়ের পরিবারের পক্ষ থেকে ঘটক, ছেলে ও তার পরিবারের লো

Loading