৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪১
শিরোনাম:

কলাপাড়ায় ৬০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস,৬ মন জাটকা জব্দ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল, ৮ টি বেহুন্দী জাল, ৯ টি ছোট ফাঁসের
চিংড়ি জাল ও ৬ মন জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। সোমবার দিনভর রাবনাবাদ, আন্ধারমানিক ও সাগর মোহনায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে ওইদিন রাত নয়টার দিকে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সম্মুখ্যে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জাটকা মাছগুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়। পুড়িয়ে ফেলা
জালের অবৈধ বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। কুয়াকাটা নৌ-পুলিশের ওসি আকতার মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। নৌ-পুলিশের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading