৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৩
শিরোনাম:

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৪ হাজার ৭৪৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় দেশে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন সোমবার ১৯ জনের মৃত্যু এবং ৪ হাজার ৬৯২ জন শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন।

২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৪৫৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ২১, চট্টগ্রামে দুই, রাজশাহীতে এক, খুলনায় দুই, বরিশালে চার, সিলেট ও রংপুরে দুজন করে মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Loading