২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম:

প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি

আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে করোনার প্রথম ডোজের টিকা দেওয়ার কাজ শেষ হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম। আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি একথা জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভিডিও বার্তায় স্বাস্থ্যের ডিজি বলেন, ‘এরপর আর টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। এরপর স্বাস্থ্য অধিদফতর দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবে’।

সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে খুরশিদ আলম বলেন, ‘একটি সমীক্ষায় দেখা গেছে, করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বেশিরভাগই টিকা নেননি। যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুহার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও কম। এই অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি- সবাই করোনার টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন।’

বিশেষ ক্যাম্পেইন সম্পর্কে তিনি বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী করোনার ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি। সেখানে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি- সর্বোচ্চ সংখ্যক টিকা দেওয়ার। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। কাজেই আর বিলম্ব না করে আপনারা সবাই টিকা নিয়ে নিন।’

Loading