৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৪
শিরোনাম:

একাদশে ভর্তি শুরু শনিবার

একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার) শুরু হচ্ছে। ভর্তি কার্যক্রম চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে শুক্রবার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার)। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

অন‌্য এক আদেশে বলা হয়, শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়েই শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কলেজগুলো। একইসঙ্গে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাসিক বেতন আগামী মার্চ মাস থেকে কলেজগুলো গ্রহণ করবে।

Loading