২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৮
শিরোনাম:

ইউএনও পরিচয়ে বাজারে অভিযান, গণধোলাইর শিকার

চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে অভিযান চালিয়ে জরিমানা আদায়কালে এক যুবককে আটক করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় তাকে মারধর করে পুলিশে দেয় স্থানীয়রা। আটককৃত ব্যক্তি রিন্টু মল্লিক (৪২) চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে নিজেকে ইউএনও পরিচয় দিয়ে ডিঙ্গেদহ বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করতে থাকে রিন্টু। এ সময় একটি খাবারের দোকানে ২০০ টাকা জরিমানা করে। পরে আরেকটি দোকানে গিয়ে মিষ্টি জব্দ করে তা বিনষ্ট করে। এ সময় সন্দেহ হলে তাকে জেরা করে স্থানীয় জনতা। পরে স্থানীয়দের তোপের মুখে শিকার করে, তিনি ইউএনও নন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানা হেফাজত নেয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া জানান, প্রতারণার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে আকবর হোসেনকে আইনের আওতায় নেওয়া হয়। মূলত তিনি একজন প্রতারক। পরে ভুয়া ইউএনও সেজে প্রতারণার অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে জানা গেছে আকবর হোসেন একজন প্রতারক। তার বিরুদ্ধে খুলনায় ১টি, বাগেরহাটে ১টি, ঢাকার মতিঝিলে ২টি ও চুয়াডাঙ্গায় ৪-৫টি প্রতারণার মামলা রয়েছে। কারাদণ্ডাদেশের পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

Loading