৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৩
শিরোনাম:

পাকিস্তান সফরে যেতে চান না কোচিং স্টাফের অনেকেই, ক্রিকেটার ও তাদের পরিবার উদ্বিগ্ন,: পাপন

আসন্ন ২০২০ সালের শুরুতেই পাকিস্তান সফর দিয়ে বাংলাদেশের ক্রিকেট সূচি শুরু হওয়ার কথা। কিন্তু নিরাপত্তাহীন পাকিস্তান সফরে যেতে চায় না বাংলাদেশ দল। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও বাংলাদেশ শুধু টি-টোয়েন্টি খেলতে রাজি হয়েছে। পাকিস্তান সফর নিয়ে ক্রমেই জলঘোলা হচ্ছিলো। আজ এ বিষয় নিয়ে কথা বলেছেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল ইসলাম পাপন।

Thank you for reading this post, don't forget to subscribe!

পাপন বলেছেন, পাকিস্তান সফরে যেতে চান না বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফের অনেকেই। তাছাড়া ক্রিকেটাররাও পাকিস্তান সফর নিয়ে বেশ উদ্বিগ্ন। সেই সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও এটা নিয়ে চিন্তিত। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সূত্র : সময় টিভি।

Loading