২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৫
শিরোনাম:

ইসলামপুর মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

মোঃ বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ- প্রয়াজনীয় সার বীজ, অনুকুল আবহাওয়া থাকায় চলতি মৌসুমে ইসলামপুরে কান্দার চর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ইসলামপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে,চলতি মৌসুমে উপজেলায় ৮৭৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে ১৫০ হেক্টর জমিতে এ বছর ভুট্টার আবাদ বেশী হয়েছে। এছাড়া প্রতিবছরই ভুট্টার আবাদ কিছু না কিছু পরিমানে বাড়ছে। নদী সিকস্তি ইসলামপুর চরাঞ্চলে ভুট্টার আবাদ বেশী হয়ে থাকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ বিষয়ে নিশ্চিন্তপুরের কৃষক রশিদ আলম জানান বর্তমানে জমিতে আগাছা নাশক বিষ প্রয়োগের মাধ্যমে নিরানীর কাজ সম্পন্ন করার কারণে শ্রমিক ওসময়ের সাশ্রয় সহ খরচ খরচা ও তুলনামূলক কম হচ্ছে পাশাপাশী বিক্রয়মূল্যে বেশী পাওয়া যায় বলে। কৃষকগণলাভজনক ভুট্টা চাষে বেশী ঝুঁকেছে । ইসলামপুর কৃষি অফিস জানিয়েছেন চরের জমি ভুট্টা চাষে অনুকুল হওয়ায় হেক্টর প্রতি ৯ থেকে সাড়ে ৯ মেট্রিকটন ভুট্টা উৎপাদন হয়ে থাকে। স্থানীয় কৃষকরা জিজ্ঞাসাবাদে আরও জানান, ভুৃট্টা চাষে পানি সার ছাড়া বাড়তি ঝামেলা নাই রোগ বালাই নাই বল্লেইচলে। উৎপাদন খরচের চেয়ে লাভ বেশী হওয়ায় চরের কৃষকরা ভুট্টার আবাদ বেশী করছেন। ইসলামপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ, এন, এম, রেজুয়ান জানান চরের জমি বেলে দোয়াশের কারণে ভুট্টার ফলন বেশী হয় চলতি মৌসুমে কাজিপুরে সরকারি প্রণোদনার ৩ হাজার ৮শ কৃষককে বিনামূল্যে ভুট্টার বীজ ও সার প্রদান করা হয়েছে। সামনে কোন দূর্যোগ না হলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Loading