৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩১
শিরোনাম:

দোকানের কর্মচারী টিকা না নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: শফিকুল ইসলাম

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ডিএমপি কমিশনার বলেন, টিকা না নেওয়ার পরও যদি মালিক তাদের দোকানে রাখে সে মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নিজ দায়িত্বে টিকা নিতে হবে। নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে। আপনি সুরক্ষিত না হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়বে। এগুলো চিন্তা করেই টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শফিকুল ইসলাম বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। অনেক সম্পদশালী দেশেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশ টাকা ছাড়াই সব মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এমনকি খুঁজে খুঁজে মানুষকে টিকা দেওয়া হচ্ছে।

 

Loading