নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মী ও ব্যবসায়ীরা এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
জানা গেছে, আগুনে ওই মার্কেটের অনেক দোকানের হাজার হাজার বই পুড়ে ছাই হয়ে গেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
বিস্তারিত আসছে…
![]()