২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৬
শিরোনাম:

বুস্টারে অ্যান্টিবডি বাড়ে পাঁচগুণ: বিএসএমএমইউ

করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পার হলেই উল্লেখযোগ্য হারে অ্যান্টিবডি কমে যায় বলে উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে বুস্টার ডোজ দেওয়ার পর ৫ গুণ অ্যান্টিবডি বেড়ে যায়। বুস্টারের পরও এটি কমে কিনা সে বিষয়ে গবেষণা চলমান আছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করোনা থেকে সুরক্ষা পেতে দুই ডোজ টিকাকে বাধ্যতামূলক ধরা হয়। তবে সম্প্রতি বিএসএমএমইউয়ের এক গবেষণায় উঠে এসেছে দুই ডোজ দেওয়ার ৬ মাস পর টিকাগ্রহীতার শরীর থেকে ৪২ শতাংশ অ্যান্টিবডি কমে যায়।

২২৩ জনের ওপর চালানো এক গবেষণায় দেখা যায়, টিকাগ্রহণের এক মাসের মাথায় ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডি উপস্থিত। তবে ৬ মাথায় প্রায় ৭৩ শতাংশ মানুষের শরীর থেকেই এটি কমে যায় বলে জানান ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তবে বুস্টারের পরও অ্যান্টিবডি কমে যায় কিনা সে বিষয়ে গবেষণা চলমান রয়েছে বলে জানান বিএসএমএমইউ উপাচার্য।
তিনি বলেন, সবকিছু মিলে অ্যান্টিবডি পাঁচগুণ বেড়ে যায় বুস্টার ডোজ দেওয়ার পর। আর এটি সবার নেওয়া উচিত, এটিই ছিল আমাদের মূল কথা।

Loading