৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৩
শিরোনাম:

মিরাজ ও আফিফ বীরত্বে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলো বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার প্রতীক সাকিব (১০), তামিম (৮) মুশফিক (৩) মাহমুদউল্লাহ (৮) ও লিটন দাস (১) যেখানে ব্যর্থ, সেখানে মাথা উচু করে দাঁড়িয়ে বাংলাদেকে জেতালেন সর্বশেষ মিডলঅর্ডার ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন। ৪৫ রানের মধ্যে টপাটপ ৬ উইকেটের পতনে অনেকটা পরাজয়ের মুখে লাল-সবুজের দল।

Thank you for reading this post, don't forget to subscribe!

ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে এই দু’জনের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের ক্রিকেটাকাশে জমে থাকা মেঘ কেটে যায়। ৪৮ দশমিক ৫ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে ৪ উইকেটে জিতে তামিমের দল। আফিফ ৯৩* ও মিরাজ ৮১* রান করেন।

 

Loading