২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৬
শিরোনাম:

টিভির রিমোট ভেঙে ফেলায় শিশুকে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের সাত বছর বয়সী শিশু হামিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে গোমস্তাপুর থানা পুলিশ। টিভির রিমোট ভেঙে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মুদি দোকানদার মোকলেস (৫২)।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৩ ফেব্রুয়ারি) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মোকলেস। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, মূল আসামি মোকলেস তুচ্ছ ঘটনায় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে। দিনভর মরদেহ বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। রাতে পার্শ্ববর্তী শস্যক্ষেতে ফেলে রেখে যান তিনি।

জিজ্ঞাসাবাদে মোখলেস জানায়, শিশুটি তার দোকানে টিভি দেখার সময় ঘন ঘন চ্যানেল পাল্টাতে থাকে। পরে তার কাছে টিভির রিমোট চাইতে গেলে তা মাটিতে ফেলে ভেঙে দেয়। ক্ষিপ্ত হয়ে সে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। বুধবার আদালতে হত্যার কথা স্বীকার করে জবাববন্দি দেন মোকলেস। এর আগে গত মঙ্গলবার এ ঘটনায় শিশুটির পিতা রেজাউল করিম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে তিনি জানান।

জানা গেছে, গত সোমবার সকালে শিশুটি নিখোঁজ হয়। একদিন পর মঙ্গলবার সকালে শিশু হামিমের মরদেহ একটি শস্যক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা । মরদেহ উদ্ধার হওয়া শিশুটির নাম হামিম (৭)। সে দাঁড়িপাতা গ্রামের রেজাউল করিমের ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূলহোতাকে চিহ্নিত করে পুলিশ।

 

Loading