২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২০
শিরোনাম:

নারায়ণগঞ্জে স্বামীর বন্ধুর হাতে ধর্ষণের শিকার গৃহবধূ , ধর্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বন্ধুর হাতে ধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ (১৯)। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ধর্ষক আব্দুল আলিম (২৬) কে গ্রেপ্তার করে বুধবার (২৩ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আব্দুল আলিম কুড়িগ্রাম জেলার উলিপুর থানার উমানন্দ কারিপাড়ার মো. গুলজারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত আব্দুল আলিম ও তার স্বামী একই গ্রামের এবং তারা একে অপরের বন্ধু। সে সুবাদে আব্দুল আলিম প্রায় সময় তাদের বাড়িতে যাতায়াত করতো। গত সোমবার রাত ১১ টার দিকে গ্রেপ্তারকৃত আব্দুল আলিম তাদের বাসায় এসে তার স্বামীকে খোঁজ করে।

এ সময় বাদির স্বামী নিজ কর্মস্থলে ছিলো। আব্দুল আলিম বাসায় কিছুক্ষণ অবস্থান করার পর তাদের পারিবারিক নানা বিষয়ে কথাবার্তা বলে। এ সময় বাদি আব্দুল আলিমকে চলে যেতে বললে সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বাদিকে জড়িয়ে ধরে। বাদি চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরে বাদির স্বামীকে হত্যা করাসহ নানা ভয়ভীতি প্রদর্শন করে জোড়পূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Loading