ভর্তুকিমূল্যে পণ্য কিনতে চট্টগ্রামে প্রতিদিনই টিসিবির ট্রাকের সামনে ভিড় বাড়ছে মানুষের। এতে কার আগে কে নেবে, তা নিয়ে লেগে যায় হুড়োহুড়ি। এই সুযোগ কাজে লাগাচ্ছে কালোবাজারি চক্র। ডিলারদের সঙ্গে মিলে পণ্য নিয়ে যাচ্ছে চক্রটি।
Thank you for reading this post, don't forget to subscribe!চট্টগ্রামের জামালখান এলাকায় টিসিবির পণ্য কিনতে অপেক্ষমাণ ক্রেতাদের দীর্ঘ সারি। যেখানে ভর্তুকিমূল্যে মিলছে ভোজ্যতেল, চিনি, ডাল ও পেঁয়াজ। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধগতিতে নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্ত মানুষের। তাই কিছুটা সাশ্রয়ী মূল্যের আশায় ভিড় করছে টিসিবির ট্রাক সেলের সামনে। কারণ নিত্যপণ্য মিলছে বাজার মূল্যের চেয়ে অন্তত দুইশো টাকা কমে।
কিন্তু কালোবাজারি চক্রের দৌরাত্ম্যে এখানেও স্বস্তি নেই সাধারণ মানুষের। অভিযোগ, চক্রটিকে সুবিধা দিতে নির্ধারিত স্থানে দাড়ায় না টিসিবির ট্রাক। ফলে শুরু হয় হুড়োহুড়ি।
সম্প্রতি এখানকার হুড়োহুড়ির একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ হুড়োহুড়ি সামলে লাইনে দাড়ালেও কালোবাজারির দাপটে হয়রানির শিকার সাধারণ মানুষ। এতকিছু সহ্যের পর যাদের হাতে আসছে পণ্য তাদের অভিযোগ, পাঁচ কেজি পেঁয়াজে বেশিরভাগই পঁচা।
আরও পড়ুন: শেষ কবে স্বল্পমূল্যে নিত্যপণ্য কিনেছে তা মনে নেই রাজধানীবাসীর
চট্টগ্রাম টিসিবির সহকারি পরিচালক হাবিবুর রহমান জানান, কালোবাজারি চক্রের তৎপরতা রোধে ব্যবস্থা নেয়া হবে।
চট্টগ্রামে ১৭টি স্পটে ট্রাকে পণ্য বিক্রি করে টিসিবি। প্রতি ট্রাকে পণ্য থাকে প্রায় দুই হাজার কেজি। তবে রমজানে দ্বিগুণ হবে বরাদ্দ।
![]()