কুষ্টিয়ার কুমারখালীতে প্রকাশ্যে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা ওবাইদুর রহমান (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃত ব্যক্তি কুমারখালী পৌরসভার পৌরসভার ২ং ওয়ার্ডের রতনের ছেলে।
নিহত ভ্যানচালের নাম জাহিদুল ইসলাম। তিনি জেলার খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা ‘আমাদের সময় ডটকম’কে নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালকের সঙ্গে জুয়েলের কথাকাটি হয়। একপর্যায়ে জুয়েল কাছে থাকা ধারালো চুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে চালক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, ওবায়দুর রহমান জুয়েলের মটর সাইকেলের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগায় ভ্যান চালক জাহিদুল ইসলামের সঙ্গে কথাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে ভ্যানচালককে হত্যা করে জুয়েল।ঘাতক জুয়েলকে আটক করা হয়েছে। জুয়েলের ব্যাগ থেকে চার পাঁচটা চাকু, ক্যামেরাসহ আরো বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে জুয়েল তার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন অবস্থায় বাহিরে আলদা থাকে। আটক ব্যক্তি মাদকাসক্ত বলে জানা গেছে। এই ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলমান।
![]()