২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১
শিরোনাম:

নবনিযুক্ত সিইসি ও চার ইসির শপথ রোববার

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চার নির্বাচন কমিশনার (ইসি) আগামী রোববার শপথ নেবেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল।

চারজন নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাঁদের নিয়োগ দিয়েছেন।

Loading