৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৪
শিরোনাম:

চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলওয়ে গেটকিপারদের অনশন অব্যাহত

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন মুক্তিযোদ্ধার সন্তান ও রেলপোষ্য এবং রেলওয়ের গেটকিপাররা। গত ২৭ ফেব্রম্নয়ারি সকাল ১০টায় এ অনশন শুরু হয়। শনিবার সপ্তম দিনে গড়ায়। ৭১টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

এতে মায়ের সঙ্গে আসা ১ শিশুসহ অন্তত ১২০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে সিলেট সেকশনের ফাতেমা আক্তার, মনিরুল ইসলাম, কুলাউড়া সেকশনের সাজ্জাদ, টঙ্গির লাকী আক্তার, লিজা, ফেনীর হালিমা খাতুন, ফাতেমা আক্তার, কাওসার, রুবেল, যশোর সেকশনের চামেলি বেগম, সুমাইয়া, শ্রীমঙ্গলের আকুল মন্ডল, কাউছার আহম্মেদ অনিক, জামালপুরের কাকলি বেগম, লালমনিরহাটের হালিমা আক্তার, পলাশ, হাফিজ মিয়ার নাম জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা মুগদা হাসপাতালে ভর্তি আছেন।

গেটকিপাররা বলেন, বাংলাদেশ রেলওয়ের মানোন্নয়ন শীর্ষক প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক ১ হাজার ৮৮৯ জন গেটকিপার অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয়ে নিয়োজিত আছেন। এর মধ্যে ৫৭২ জন বীর মুক্তিযোদ্ধার সন্তান, ৫৫৫ জন রেলপোষ্য এবং ৩২৫ জন নারী গেটকিপার রয়েছেন। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর একনেক সভায় প্রধানমন্ত্রী এ প্রকল্পের কর্মরত গেটকিপারদের রাজস্ব খাতে স্থানান্তর করে চাকরি স্থায়ীকরণে রেলপথ মন্ত্রণালয়কে জরুরিভিত্তিতে উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দেন। কিন্তু রেলপথ মন্ত্রণালয় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তারা রেলপথ মন্ত্রণালয়ে বহুবার স্মারকলিপি দিয়েছেন, চিঠি দিয়েছেন, তাদের দুর্দশার কথা জানিয়েছেন। কিন্তু ভুক্তভোগীদের কথা কর্তৃপক্ষ কর্ণপাত করেননি। যায় যায় দিন

আন্দোলনকারীরা বলেন, নিয়োগের সময় গেটকিপারদের বেতন নির্ধারণ করা হয় সর্বসাকুল্যে ১৪,৪৫০/- টাকা। বিগত ৫ বছরে এ বেতন বাড়েনি। বেশির ভাগ গেটকিপার তাদের নিজ জেলা ব্যতীত অন্য জেলায় চাকরি করেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বাসা ভাড়া, পরিবারের ভরণপোষণ, ছেলেমেয়েদের লেখাপড়া, চিকিৎসা ব্যয় মেটাতে তাদের হিমশিম খেতে হয়। অপরদিকে প্রায় সকলের বয়স ৩২ বছর অতিক্রম করায় অন্য চাকরিতেও ঢোকার সুযোগ নেই। চাকরির মেয়াদ প্রায় ৫ বছর অতিক্রান্ত হয়েছে। তাই অবিলম্বে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে গেটকিপারদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করার জোর দাবি জানান তারা।

Loading