৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৫
শিরোনাম:

ঢাকা সিটির নির্বাচন হবে সরকারের নীলনকশা অনুযায়ী : রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ রোববার বেলা পৌঁনে ১২টার দিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, সেজন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করার চক্রান্ত হচ্ছে। যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

রিজভী আহমেদ বলেন, আগামীকাল ৩০ ডিসেম্বর, এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা ইতোমধ্যেই আপনাদের অবহিত করা হয়েছে।

তিনি বলেন, ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে দেশব্যাপী বিএনপি সভা-সমাবেশ-মিছিল, কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে।

রিজভী বলেন, ঢাকায় দিবসটি উপলক্ষে আগামীকাল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের কথা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

Loading