২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৫
শিরোনাম:

যুবকের রক্ত পরীক্ষার রিপোর্টে এলো ‘অন্তঃসত্ত্বা’!

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক যুবকের ‘হেপাটাইটিস বি’ রক্ত পরীক্ষার রিপোর্টে এসেছে তিনি ‘অন্তঃসত্ত্বা’।বৃহস্পতিবার (৩ মার্চ) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে এ প্রতিবেদন দেওয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভুক্তভোগী সুবজ মিয়া (২৫) কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা। জানা গেছে, ভুক্তভোগী সবুজ বিদেশ যাবেন। এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হেপাটাইটিস বি’ পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন। তবে নমুনা পরীক্ষার প্রতিবেদনে যা এসেছে, তাতে বিব্রত ও ক্ষুব্ধ এই যুবক। ওই প্রতিবেদনে বলা হয়েছে তিনি অন্তঃসত্ত্বা।

এ বিষয়ে ভুক্তভোগী সবুজ মিয়া বলেন, পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ কারণে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হেপাটাইটিস বি’ পরীক্ষার জন্য ১ মার্চ রক্তের নমুনা দেই। পরে বৃহস্পতিবার (৩ মার্চ) পরীক্ষার ফলাফল দেওয়া হয়। পরে ওই ফলাফলের প্রতিবেদনে বলা হয় আমি নাকি ‘অন্তঃসত্ত্বা’। এখন পর্যন্ত সেটি সংশোধনের ব্যবস্থাও করা হয়নি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান বলেন, এই পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়। প্রতিবেদনের কাগজ দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Loading