ডেস্ক রিপোর্ট: তিনটি চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী ববিতা বড়ুয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল সোমবার (৭ মার্চ) নগরের লাভলেইনের আবেদীন কলোনির বাসা তাকে গ্রেপ্তার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!গ্রেপ্তার ববিতা বড়ুয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ পদে রয়েছেন।
পুলিশ জানায়, চেক জালিয়াতির অভিযোগে ২০২১ সালে তার বিরুদ্ধে তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। ওইসব মামলায় তাকে ২০ লাখ টাকা জরিমানাও করা হয়।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন আরটিভি নিউজকে জানিয়েছেন, চেক জালিয়াতির তিনটি মামলায় সাজাপ্রাপ্ত ববিতা বড়ুয়াকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে মহানগর যুগ্ম দায়রা জজ আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আরটিভি
![]()