লক্ষ্মীপুরে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় স্ত্রীসহ দুলাল (৪৫) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার তাদের গ্রেফতার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে সোমবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নতুনবাজারের খাজুরতলা গাংপার শ্বশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার দুপুরের কিশোরীর দাদি রাবেয়া বেগম বাদী হয়ে ধর্ষক দুলাল, তার স্ত্রী পারভিন ও দালাল জাকিরসহ ৫-৬ জনের নামে গণধর্ষণের মামলা দায়ের করেন।
ওই কিশোরীকে জেলা সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য এবং আটক দুলাল ও তার স্ত্রী পারভিনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় ধর্ষক দুলাল একই এলাকার মৃত আলি আকবরের ছেলে ও পারভিন দুলালের স্ত্রী। ভুক্তভোগী কিশোরী উত্তর চরআবাবিল ইউপির ঝাউডুগি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় একই গ্রামের দালাল ও হায়দরগঞ্জ এলাকার ফার্নিচার কর্মচারী জাকিরসহ অন্য ধর্ষকরা পলাতক রয়েছে।
মামলার এজাহার ও বাদী জানান, রায়পুরের ঝাউডুগি গ্রামের দালাল জাকির তারই এলাকার ওই কিশোরীকে ৮০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন নারী ব্যবসায়ী দুলালের কাছে। ওই রাতেই দুলাল ও জাকিরসহ অজ্ঞাত ৩-৪ জন কিশোরীকে গণধর্ষণ করে। কিন্তু ওই রাতে দুলাল চুক্তি অনুযায়ী জাকিরকে কম টাকা দেওয়ায় মঙ্গলবার সকালে ওই কিশোরীকে নিয়ে গ্রামে চলে যায় জাকির হোসেন। পরে ঘটনাটি জানতে পেরে বুধবার সকালে স্থানীয় যুবক রাকিব ও ইসমাঈল ওই কিশোরী ও তার দাদিকে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা যুগান্তরকে বলেন, গণধর্ষণের শিকার কিশোরীর দাদী ৬-৭ জনকে আসামি করে মামলা করেছেন। কিশোরীকে মেডিকেল ও অভিযুক্ত দুলালসহ তার স্ত্রী পারভিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
![]()