২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৯
শিরোনাম:

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১০ মার্চ) জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার (এফএও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৬তম কনফারেন্সে এ প্রস্তাবগুলো তুলে ধরেন তিনি।

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। বাংলাদেশে এবারই প্রথম এফএও এর এই আঞ্চলিক সম্মেলন বসেছে, যাতে ৪৩টি সদস্য রাষ্ট্র এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও নাগরিক সমাজের ৯০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

শেখ হাসিনা বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে।

অন্য একটি প্রস্তাবে প্রধানমন্ত্রী এ অঞ্চলে এফএও সদস্য দেশগুলোর মধ্যে কৃষি ক্ষেত্রে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি এবং রোবটিক্সের মতো আধুনিক প্রযুক্তি হস্তান্তর ও জ্ঞান বিনিময় বাড়ানোর কথা বলেন।

তৃতীয় প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আধুনিক কৃষিতে বিপুল বিনিয়োগ প্রয়োজন, তাই কৃষিতে অর্থায়ন ও সহায়তার জন্য তহবিল তৈরি করা যেতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২০ সালে মহামারীর প্রাথমিক পর্যায়ে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছিল, যা উৎপাদক ও ভোক্তা দুই পক্ষকেই ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের সময়োচিত এবং কার্যকর হস্তক্ষেপ এ খাত দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে। আমরা যান্ত্রিকীকরণসহ বিশেষ ব্যবস্থা নিয়েছি, যাতে বাধাহীনভাবে খাদ্য উৎপাদন এবং কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা যায়।

সরকার প্রধান বাংলাদেশের কৃষি পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশের কৃষি এখন বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে। তাই এখন মান বৃদ্ধি এবং বহুমুখীকরণের ওপর জোর দিতে হবে।

Loading